/ শাহ্ পরান
K ভালোবাসা দিবস মানে ভালোবাসা নয় কেন?
K কারণ, ভালোবাসা দিবস বছরে একবারই আসে। আর ভালোবাসা কখন যে এসে যায় বলা যায় না!
K ভালোবাসা দিবস আর ভালোবাসার মধ্যে একটা মিল আছে। বলো তো কী?
K ভালোবাসা দিবস আর ভালোবাসা দুটোর মধ্যেই একটা ‘ভালো-বাসা’র ব্যাপার আছে!
K ভালোবাসা দিবস কখন অসহ্য লাগে?
K যখন বন্ধু তার জিএফ নিয়ে ঘুরতে বের হয় আর নিজেকে গর্বিত সিঙ্গেল ভেবে সান্ত্বনা পেতে হয়!
K ‘ভালোবাসা’ ভালো-বাসা এক নয়...
K নতুন গান শিখলি নাকি দোস্ত? অস্থির হইছে, ওয়ান মোর!
K বলো তো, ভালো বাসা তৈরিতে কী কী লাগে?
K দুটি সুন্দর মন, কিছু আবেগ, কিছু অনুভূতি, একটু বিশ্বাস, একটু মায়া আর লাগে...।
K ধুর ছাই, ভালো বাসা তৈরিতে লাগে ইট, কাঠ, বালি, সিমেন্ট, বাঁশ!
K একজন সিংগেল হয়েও চাই ভালোবাসা দিবস সবার ভালো কাটুক।
K হুম, কিন্তু ডিসিশন ফাইনাল; ভালোবাসার কথাটা তোমাকে এই ভালোবাসা দিবসেই বলে দেব!
কুড়ালিয়া, মধুপুর, টাঙ্গাইল
