বইমেলার খবরাখবর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

 

ইতিমধ্যে শুরু হয়ে গেছে বইমেলা। বইমেলা সংক্রান্ত সত্যি, মিথ্যা, ভুয়া, আজগুবি সকল প্রকার খবরাখবর জানাচ্ছেন ঠাট্টার ফাঁকিবাজ লেখক সুদিপ্ত কুমার নাগ

শুনলাম, ভাবী নাকি প্রায় প্রতিদিন বইমেলায় যেয়ে বই কিনতেছে। আপনার ভাগ্য ভালো যে, এরকম বইপড়ুয়া কাউকে বিয়ে করতে পেরেছেন।

সে প্রতিদিন বইমেলায় যেয়ে রূপচর্চার ও রান্নার বই কিনে আমাকে ফকির করে দিচ্ছে। এরকম বইপড়ুয়া স্ত্রী পাওয়া সৌভাগ্য না দুর্ভাগ্য, সেটা বুঝে নেন।

‘মাত্র ৩০ দিনে চাইনিজ ভাষা শিখুন’—এরকম বই তো আমরা চাইনিজরাও বের করতে পারিনি, কিন্তু আপনারা পারলেন কেমনে?

আমরা বাঙালি। আমরা সবই পারি।

‘কীভাবে গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো যায়?’—এরকম বই কোন স্টলে পেতে পারি?

এরকম বই কোনো স্টলে পাবেন না, বরং আপনি নিজে এরকম বই লিখুন। তাহলে আপনার বই বেস্ট সেলার হবে।

ভ্যালেন্টাইন ডে’তে গার্লফ্রেন্ড নিয়ে কোথায় ঘুরতে গেলে খরচ কম হবে?

বইমেলায় গেলে খরচ বাঁচবে। কারণ সেখানে কোনো কাপড়চোপড় ও শো-পিচের দোকান নাই। আর বইমেলায় মেয়েরা তেমন বই কেনে না।