ভয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৮

/ সাইফুর রহমান লিটন

 

ভয় করি না বাঘমামা আর

ভয় করি না ভূতরে,

যাচাই করে দেখতে পারেন

নানা রকম সূত্রে।

 

ভয় করি না শক্তিশালী

ঐ সে সুপারম্যানকে,

ভয় করি না মঙ্গলের ঐ

দুষ্টু অ্যালিয়েনকে।

 

হোক না যতই সাহসধারী

হোক না যতই বীর সে,

সব সাহসের শীর্ষে আমি

সব সাহসের শীর্ষে।

 

ভয় করি না চোর ডাকাত আর

শত্রুসেনার দলকে,

আমার কেবল ভয় করে ভাই

শীতসকালের জলকে।