বিভিন্ন পেশার মানুষদের মধ্যে মানবতা থাকে। একে অন্যের জন্য সহানুভূতি থাকে। এটা আমাদের সিনেমা ও মিডিয়ার লোকদের মধ্যে থাকে না। আমাদের মিডিয়ার মানুষগুলোর মানসিকতা অতটা উদার নয়। আমরা একটু বয়স হলেই একা হয়ে যাই। আমাদের কী কিছু হূদয়বান মানুষ থাকতে পারে না? যারা একটু ভাববেন, অমুক অভিনয়শিল্পীকে দেখি না তাদের নাটকে বা সিনেমায় অভিনয়ের সুযোগ দিই। একটু খোঁজখবর নিলেও বেকার যারা অর্থ কষ্টে আছেন তারা একটি কাজের সুযোগ পান। একটু ভালো থাকেন। আমি ৫ শতাধিক ছবিতে কাজ করেছি। অসংখ্য নাটক করেছি। গুণী নির্মাতা-অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। সবাই অভিনয়ের প্রশংসা করেছেন। অভিজ্ঞতা নিয়ে এখন আমাকে কাজ খুঁজতে হয়। কেমন আছি কেউ খবর নেয় না। আমি আর্থিকভাবে ভালো নেই। আমি কাজ করতে চাই। আমার জাতীয় পুরস্কার কী মূল্যহীন? অভিনয় দিয়েই তো পেয়েছি। এখন আমি সুস্থ, ভালো আছি। সাহায্য নয়, আমি কাজ করতে চাই।
মিডিয়ায় নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে
দেশের গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা
