ছবি ও গল্প

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৪

রাত পোহালে বসবে বিশ্ব সিনেমার সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অস্কারের আসর। কোনো সিনেমার পাচ্ছে এবারের সেরা পুরস্কারটি? এমন প্রশ্ন এখন সিনেমাপ্রেমীদের মাঝে। ধারণা করা হচ্ছে সেম ম্যান্ডেস পরিচালিত ‘১৯১৭’ সিনেমার ঘরেই উঠবে এবারের সেরা চলচ্চিত্রের পুরস্কার।

০০০০০০

বসন্তে ভালোবাসা দিনে মঞ্চের দর্শকের জন্য নূনা আফরোজ। নাট্যদল প্রাঙ্গণেমোর নতুন বছরের শুরুতেই মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘কৃঞ্চচূড়া দিন’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

০০০০০০

মেয়ে ইনায়া নওমীর স্কুলে প্রথম ক্রীড়া প্রতিযোগিতা। আর সেখানেই গিয়েই অন্যান্য অভিভাবকদের সঙ্গে দড়ি টানাটানি খেলছেন সোহা আলী খান ও কুণাল খেমু। দড়ি ধরে টানতে গিয়ে সোহা তো অবশ্য শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না। পড়েই গেলেন!