পাবনায় অস্ত্র-গুলিসহ ১৩ ডাকাত আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার বাংলাবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ১৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাদের আটক করা হয়। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম শনিবার দুপুরে এ তথ্য জানান। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি রিভলভার, ১১ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও টাংগি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো—দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ফরিদ ওরফে বালু ফরিদ (৪০), মুকুল হোসেন (৪৫), আবির মোহাম্মদ (২০), জমসেদ খাঁ (৬২), আনোয়ার হোসেন (৩৬), শিপন (২০), আশিক (২২), রামচন্দ্রপুর ঘোষপাড়া এলাকার ছানাউল্লাহ মল্লিক (৪৬), শুভ্র শেখ (২৫), দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার ইয়ারুল ইসলাম (৩৪), আব্দুস সামাদ (৫৭), চর রামচন্দ্রপুর গ্রামের টিটু খাঁ (৪০) ও আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৪)।