আগাম বন্যা থেকে ফসল রক্ষায় বাঁধ নির্মাণ চলছে ----------- পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯

নেত্রকোনা প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, পলি পড়ে যাওয়া দেশের বড়ো বড়ো এবং প্রধান নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, তেমনি হাওরাঞ্চলে আগাম বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষায় দ্রুতগতিতে বাঁধ নির্মাণেরও কাজ করছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন নদীভাঙন এলাকা এবং হাওর এলাকা পরিদর্শন শেষে শুক্রবার রাতে নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, পানি উন্নয়ন বোর্ডের ঢাকার প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, নেত্রকোনার ডিডিএলজি জিয়া আহমেদ সুমন, নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো.আক্তারুজ্জামানসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।