ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় জুয়া খেলার অপরাধে তিন জনকে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানি রায়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের সোনামনির ডাঙ্গা নামক স্থান থেকে তাদের আটকের পর এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলো: নিজপাড়া গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে আসাদুজ্জামান (২১), ইয়াছিন আলীর ছেলে লেলিন ইসলাম (২৫) ও সচিন দাসের ছেলে রিপন দাস (২২)। ডিমলা থানার ওসি মফিজউদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
