পিরোজপুরে ছুরিকাঘাতে ওষুধ ব্যবসায়ী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

পিরোজপুর অফিস

পিরোজপুর সদর উপজেলায় ছুরিকাঘাতে কামরুল শেখ নামের এক ওষুধ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে সদর উপজেলা টোনা ইউনিয়নের পশ্চিম চলিশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই মো. জাফরুল হাসান। নিহত কামরুল ঐ গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে এবং চল্লিশ বাজারের মা মেডিক্যাল হলের মালিক।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিত্সক ডা. আরিফ হাসান জানান, কামরুলকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।