দুই শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিলেন নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী দুই শিক্ষক। এ ঘটনায় শনিবার পৌরশহরের বিশিষ্ট ব্যক্তিরা এই বিষয়ে প্রতিক্রিয়া নিন্দা জানিয়েছে। এর আগে বুধবার অভিযুক্ত সহকারী শিক্ষক আনোয়ার কবির জুয়েল ও সহকারী শিক্ষক মালা রানি বিশ্বাস স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ তালুকদার জানান, তারা বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত হলেও এমপিওপ্রাপ্ত ছিলেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নিবন্ধন সনদ জাল বলে প্রমাণিত হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গেলে তারা অপরাধ স্বীকার করেন ও স্বেচ্ছায় পদত্যাগ করেন।
