গোপালগঞ্জ প্রতিনিধি
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, অবৈধ নদী ও খাল দখলকারীদের ব্যাপারে কোনো ছাড় নেই। তাদের উচ্ছেদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা প্রশাসকের নেতৃত্বে প্রত্যেকটা জেলায়ই একটি করে শক্তিশালী অবৈধ নদী ও খাল দখলদার উচ্ছেদ কমিটি করা হয়েছে। উপমন্ত্রী গোপালগঞ্জ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া গ্রামের বাড়ি যাওয়ার নৌ-রুট খননের কাজ পরিদর্শন শেষে শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কুশলী গ্রামে সংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডর প্রধান প্রকৌশলী ওয়াহেদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম অঞ্চল) হাবীবুর রহমান, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত্ বৈদ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
