রামেক হাসপাতালে ভুয়া চিকিত্সক আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে আবু আহমেদ (২৬) নামের এক ভুয়া চিকিত্সককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ডাক্তার পরিচয়ে রোগীর স্বজনদের কাছে পরীক্ষা-নিরীক্ষা লিখে দেওয়ার কথা বলে টাকা আদায়ের সময় মেডিক্যল কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। সে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী ও নগরীর উপশহর এলাকার মৃত মুসলিম উদ্দীনের ছেলে। রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ঘটনা জানার পর তাত্ক্ষণিকভাবে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত্ হোসেন বলেন, আটক আবু আহমেদকে প্রতারণার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।