নিখোঁজের ২১ দিন পর টয়লেটে মিলল ব্যবসায়ীর লাশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ী হেলাল উদ্দিনের (৩৫) মরদেহ নিজ গ্রাম রাধাবল্লভপুরের একটি পুরোনো টয়লেটের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। হেলাল ঐ গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তিনি গত ১৮ জানুয়ারি নিখোঁজ হন। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।