আশুগঞ্জে ১১ দফা দাবিতে ২১ মার্চ হরতালের ডাক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্র্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনকে বি-গ্রেডে বহালসহ ১১ দফা দাবিতে আগামী ২১ মার্চ রেলপথ, সড়কপথ ও নৌপথ অবরোধসহ হরতালের ডাক দিয়েছে জাগ্রত আশুগঞ্জবাসী। শনিবার সকালে আশুগঞ্জ রেল স্টেশনের সামনে নাটালের মাঠে এক জনসভা থেকে এই হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়া এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

তার সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের সদস্য সচিব ডা. মো. মোবারক আলী চৌধুরী, উপজেলা শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন শিকদার, নৌযান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জের সভাপতি হাবিবুল্লাহ বাহার, উপজেলা ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি ইদন মিয়া মিন্টু প্রমুখ।