মশিদপুরের নিভৃত পল্লিতে অনন্য বইমেলা
মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দার প্রত্যন্ত গ্রাম মশিদপুরে ভাষা শহিদের স্মরণে শনিবার দিনব্যাপী অনন্য বইমেলার আয়োজন করা হয়।
উপজেলার এই নিভৃত পল্লিতে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে বইমেলা উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহ্যিতিক প্রাবন্ধিক ও অনুবাদক নাজিব ওয়াদুদ। এ সময় মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক টিপু সুলতান, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিঠু প্রমুখ।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জ থানার উদ্যোগে শনিবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ডাকবাংলো চত্বরে উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। আরো বক্তব্য রাখেন থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রানি সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে মেধাবী ক্ষুদে শিক্ষার্থীদের এম এ মাশরেকী মেমোরিয়াল ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি, গুণীজন সম্মাননা প্রদান ও তৃষা-তুলি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মো. ফোরকানউদ্দিন, মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম ও মফস্সল সাংবাদিকতায় নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকারকে গুণীজন সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত ২৫ ও স্কুল বৃত্তিপ্রাপ্ত ৯ জনকে শিক্ষাবৃত্তি পুরস্কার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩১ জনকে পুরস্কার দেওয়া হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা কামাল হায়দার মাশরেকী।
বেলা কমিউনিটি থেরাপি অ্যান্ড রিহ্যাব সেন্টার উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে শনিবার মঠবাড়ী ইউনিয়নের রাণীগঞ্জে বেলা কমিউনিটি থেরাপি অ্যান্ড রিহ্যাব সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং বেলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. শামীম আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ড. আনোয়ারুল কাদির নাজিম, ড. রাজীব হাসান, শেখ মোহাম্মদ মোত্তালিব প্রমুখ।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে শনিবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা সদর ইউপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে ইউপি চেয়ারম্যান মো. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, পূর্বধলা থানার এসআই কবির হোসেন, ইউপি সদস্য আবুল হাসিম দর্জি, ইউপি সদস্য আব্দুল কাদির প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্ট ডাউন মেশিন উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে সাতক্ষীরায় কাউন্ট ডাউন মেশিন স্থাপন করা হয়েছে। শনিবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা হাসপাতাল চত্বরে এ কাউন ডাউন্ট মেশিন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহজাদপুরে পাঁচ জুয়াড়ির কারাদণ্ড
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাদের আটকের পর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এ দণ্ড প্রদান করেন। জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ
রাঙ্গামাটি প্রতিনিধি রাঙ্গামাটি হতে দেশের ৬৪টি জেলায় বিলাসবহুল বাস সার্ভিস চালু ও যাত্রীসেবা উন্নয়নের দাবিতে নবগঠিত রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আত্মপ্রকাশের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সময় বক্তব্য রাখেন রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আহ্বায়ক আনোয়ার মিয়া বানু, যুগ্ম আহ্বায়ক জহির আহমদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না, রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত্ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির সদস্য নন্দন দেবনাথ।
পল্লী বিদ্যুত্ সমিতির সাধারণ সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় সমিতির চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। সমিতি বোর্ডের সভাপতি তোহরুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বাণী পাঠ করে শোনান সহকারী পরিচালক হাফিজুর রহমান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম, সমিতি বোর্ডের সহসভাপতি কামরুল হাসান প্রমুখ।
শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সমাবেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়ার কয়ড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে শনিবার শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ছিলেন। ইউজিডিপি ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, মনিরুজ্জামান পান্না প্রমুখ।
মাদক ও মেয়েদের উত্ত্যক্তকরণ প্রতিরোধে শোভাযাত্রা
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা বাগমারায় শনিবার ঐক্যের বাংলাদেশ চাই, শান্তি ও মাদক এবং উত্ত্যক্তকরণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নাগরিক ভাবনা শীর্ষক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা হাঙ্গার প্রজেক্ট বাগমারা শাখার সহযোগিতায় ও বাগমারা পিচ অ্যামবাসেডর (পিএফজি) গ্রুপের উদ্যোগে ভবানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর আলামীন হোসেন আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল। আরো বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার কোঅর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স।
খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্তিতে বিক্ষোভ
নাটোর প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, খবিরউদ্দীন শাহ প্রমুখ।
