রাওয়ালপিন্ডি টেস্ট
দৌড়ে মাত্র ৮৫ রান!
টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অলআউট হওয়ার আগে মুমিনুল হকের দল করে মাত্র ২৩৩ রান। আর এর মধ্যে মাত্র ৮৫ রান এসেছে সিঙ্গেল কিংবা ডাবল থেকে। ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ৩৩টি চার ও একটি ছক্কা। মানে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে এসেছে ১৩৮ রান। অতিরিক্ত খাত থেকে এসেছে ১০ রান। আর বাকিটা এসেছে সিঙ্গেল ও ডাবলে। এর অর্থ হলো রানিং বিটুইন দ্য উইকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের তীব্র ঘাটতি ছিল। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনে বাংলাদেশের সর্বশেষ টেস্টেও একই সমস্যা প্রকোট ছিল। সেবার, দিবারাত্রীর টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ করেছিল ৩০১ রান। এর মধ্যে চার-ছক্কা থেকে আসে ১৮৬, অতিরিক্ত খাত থেকে আসে ৩৬ রান। মানে, দৌড়ে ব্যাটসম্যানরা তুলেছিল মাত্র ৭৯ রান।
