রাহির ‘ওপেনার-প্রীতি’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

বাংলাদেশি পেসার আবু জায়েদ রাহির টেস্ট ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়। ২০১৮ সালে অভিষিক্ত সিলেটের এই ডান হাতি খেলতে নেমেছেন নিজের অষ্টম টেস্ট। তবে, আট টেস্টের ১০ ইনিংসেই তিনি ওপেনারদের উইকেট নেওয়ার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়ে ফেলেছেন। এই নিয়ে ষষ্ঠবারের মতো কোনো ওপেনারের উইকেট পেলেন তিনি। এবার তিনি শিকার করলেন পাকিস্তানি ওপেনার আবিদ আলীর উইকেট। পাকিস্তানের ইনিংসের শুরুতেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তিনি।