ইতিহাসের একটি বাঁক
মানিক মিয়ার ইত্তেফাক।
যুক্তফ্রন্টের নির্বাচনে
ষাট দশকের আন্দোলনে
আইয়ুব খানের বিরোধিতায়
সঙ্গে ছিল, সঙ্গে থাক—
ইতিহাসের দলিল হয়ে
ইত্তেফাক! ইত্তেফাক!
ইয়াহিয়ার আস্ফাালন
প্রতিরোধে সর্বক্ষণ
জনগণের মনের ডাক
সায় দিয়েছে ইত্তেফাক।
স্বাধীনতার জাগরণে
ঠাঁই নিয়েছে গণমনে
ছিল সত্য উচ্চারণে
এই স্বভাবে দীপ্ত থাক—
ইত্তেফাক! ইত্তেফাক!
সংস্কৃতি আর সমাজে
আর ঘটনার পার্শ্ব মাঝে
সত্য করে অন্বেষণ—
পুষ্ট করে মানব-মন।
সত্য খোঁজে সত্য পাক—
ভালোবাসায় থাকুক বেঁচে
আর সকলের চিত্তে থাক—
ইত্তেফাক! ইত্তেফাক!
