ফুলতলা উপজেলা সমিতি, ঢাকা-এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় (ঢাকায় বসবাসকারী ফুলতলা, খুলনার) মেধাবী ছাত্রছাত্রীদেরকে মেধাবৃত্তি প্রদান করা হবে। পিএসসি, জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ ও মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-৪.৮০ প্রাপ্ত ছাত্রছাত্রীগণ এ মেধাবৃত্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদন আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে ফুলতলা উপজেলা সমিতি, ঢাকার অস্থায়ী কার্যালয়, ২১/১ পুরানা পল্টন, মুক্তি ভবন, ঢাকা-১০০০ ঠিকানায় হাতে হাতে অথবা ডাকযোগে পৌঁছাতে অনুরোধ করা হয়েছে।
আবেদনপত্রের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা (ফুলতলা, খুলনা), বর্তমান ঠিকানা (ঢাকা), জন্মতারিখ, জাতীয়তা, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র, বর্তমান শিক্ষাগত অবস্থান, অধ্যয়নরত বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, যোগাযোগ ফোন/মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে) উল্লেখ থাকতে হবে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির প্রমাণপত্র হিসেবে উক্ত পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, এক কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। যোগাযোগ:মো. শফিউল ইসলাম (শিমুল)-০১৭১২০৮১৮২৫, আহ্বায়ক-মিলন মেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং এ জেড কামরুজ্জামান (ডালিম)-০১৯৭৯৩২২৭৭৭ আহ্বায়ক-বৃত্তি প্রদান উপকমিটি। উল্লেখ্য, ইতিমধ্যে এইচএসসি উত্তীর্ণ প্রার্থীগণ বৃত্তির জন্য আবেদন করার যোগ্য নন। —প্রেস বিজ্ঞপ্তি
