স্টাফ রিপোর্টার, রাজশাহী
পদ্মা নদী থেকে পাঁচ জেলেকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) তুলে নিয়ে যাওয়ার পর রাজশাহী সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে সোনাইকান্দি বিওপির অধীনে খোলাবোনা পয়েন্টে পদ্মার ওপারে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এদিকে এক সপ্তাহেও পাঁচ জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনার সুরাহা হয়নি।
