রঙ্গরস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

দার্শনিক ভদ্রলোক ক্রন্দনরত একটি ছোট ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, দেখ, এ ছেলেটিকে আমাদের বাড়ির সামনে কুড়িয়ে পেয়েছি। কাঁদছিল, বোধহয় বাপ-মা কেউ নেই, পথ হারিয়ে ফেলেছে। বড্ডো মায়া হলো তাই নিয়ে এলাম আমাদের তিন-চারটে ছেলেমেয়ের সঙ্গে এও থাকবে আজ থেকে।

দার্শনিকের বউ ঝঙ্কার দিয়ে বললেন, পোড়ামুখো মিনসে নিজের ছেলেও চিনতে পারলে না!