চলতি বছরটা চিত্রনায়িকা মাহিয়া মাহীর ক্যারিয়ারের বেশ ভালো সময় ছিল। চলচ্চিত্র নিয়ে প্রায় সারাবছর আলোচনায় ছিলেন তিনি। বিশেষ করে ‘জান্নাত’ ছবিটি বেশ প্রশংসার সাথে চলে দেশের হলগুলোতে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির আইটেম গানে পারফর্ম করেও বেশ আলোচনায় ছিলেন মাহী। এবার আবারো নতুন একটি আইটেম গানে দেখা যাবে তাকে। ‘অবতার’ ছবির ‘রঙিলা বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার।
সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন মাহী। নির্মাতা জানান, উন্নত প্রযুক্তি দিয়ে আইটেম গানটির দৃশ্যধারণ করা হয়েছে। ছবিটির শুটিং, গান, ডাবিং, সম্পাদনার কাজ শেষ। শুধুমাত্র এই আইটেম গানের কাজ বাকি রয়েছে। ছবিটি আগামী ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
