ডিইউজের জনকণ্ঠ ইউনিট চিফ রাজন ও ডেপুটি চিফ পলাশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৭

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জনকণ্ঠ ইউনিট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য ইউনিট চিফ এবং পলাশ চন্দ্র দাস ডেপুটি ইউনিট চিফ পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার জনকণ্ঠ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতৃত্ব ঠিক করা হয়। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন। এ সময় অতিথি ছিলেন—ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি খন্দকার মোজাম্মেল, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব। —প্রেস বিজ্ঞপ্তি