থাইল্যান্ডের সেনাসদস্য জাকরাপান্থ থোমা প্রতিশোধ নিতেই এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২১ জনকে হত্যা করেছেন। নৃশংস হত্যাকাণ্ড চালানোর আগে দেয়া একটি ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছিলেন তিনি। তবে কার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য এই হত্যাকাণ্ড সেটি এখনো স্পষ্ট নয়।
ফেসবুক পোস্টে ওই সেনা কর্মকর্তা আরো লেখেন, মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবে না। এটা উদ্দীপ্ত হওয়ার সময়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ইতিমধ্যে থাই সেনাসদস্য জাকরাপান্থ থোমারের পোস্টগুলো মুছে ফেলা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়, যারা এমন নৃশংস কর্মকাণ্ড ঘটায় তাদের ফেসবুকে কোন জায়গা নেই।
এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২১ জনকে হত্যা করা থাইল্যান্ডের সেনাসদস্য জাকরাপান্থ থোমা রবিবার সকালে থাইল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন । গত শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্বে নাখোন রতচসিমা শহরে একটি মন্দিরে ও বিপণীবিতানে এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২১ জনকে হত্যা করে জাকরাপান্থ থোমা । এর আগে জাকরাপান্থ থোমা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান।
ইত্তেফাক/এআর
