চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস করোনা। আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ ভাইরাস নিয়ে আতঙ্ক সারাবিশ্বে। এই ভাইরাস থেকে বাঁচতে সম্প্রতি সিঙ্গাপুরে অনলাইন লাইভে অদ্ভুত এক বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মি. অ্যান্ড মিসেস ইউ নামের এক প্রেমিক জুটি সম্প্রতি চীনের উহান রাজ্য ভ্রমণ করেন। তাদের ভ্রমণের পরপরই উহানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। ফলে তাদের পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। কয়েকদিন ধরে তারা সেখানেই আছেন। এদিকে তাদের বিয়ের তারিখও এগিয়ে আসতে থাকে। তারা বিয়ের অনুষ্ঠানও বাতিল করতে ইচ্ছুক ছিলেন না। সব দিক রক্ষা করতে গিয়ে তারা সিদ্ধান্ত নেন বিয়ের অনুষ্ঠান হবে।
কিন্তু কীভাবে? সিদ্ধান্ত নিলেন হল ভাড়া করা হবে, অতিথিরাও আসবেন। কিন্তু স্বশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেবে না প্রেমিক জুটি। লাইভ ভিডিওর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরিকল্পনা অনুযায়ী চলতি সপ্তাহে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
