নূর কামরুন নাহারের ‘হুইসলিং নাইট’ গ্রন্থ প্রকাশনা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫

কথা সাহিত্যিক নূর কামরুন নাহারের নয়টি গল্পের ইংরেজি অনুবাদ নিয়ে দীপনপুরে প্রকাশিত হলো ‘হুইসলিং নাইট’। আড়িয়াল প্রকাশনীর এই বইয়ের প্রকাশক শামীম ওয়াহিদ।

প্রকাশনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ। আলোচক ছিলেন লেখক, কবি ও অনুবাদক অধ্যাপক নুরুল করিম নাসিম এবং লেখক, কবি ও অধ্যাপক ড. মুহিত উল আলম। বইটির গল্পগুলো অনুবাদ করেছেন ইলাহী দাদ খান।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ এই বই প্রকাশ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে জানান, শক্তিশালী গল্প নিয়ে প্রকাশিত এ ধরণের বই আরো বেশি বেশি অনুবাদ হওয়া প্রয়োজন। তার গল্পের ভাষা সকলকে আকৃষ্ট করে। এ সময় বক্তারা লেখকের বইয়ে ভাষা ব্যবহারের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রকাশকসহ লেখক, কবি, সাংবাদিক, এবং সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তি ও লেখকের বন্ধু, স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএ