ভাণ্ডারিয়ায় গতকাল রবিবার বিকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী)’ আসনে ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে একটি মিছিল বের করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ভাণ্ডারিয়া পৌরসভার সহায়ক কমিটির সদস্য মো. ছগির হোসেন পোদ্দারের নেতৃত্বে মিছিলটি উপজেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে শেষ হয়। মিছিল চলাকালে এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে আসা স্থায়ী, ভাসমান ব্যবসায়ীরা উচ্ছ্বসিত হয়ে বাইসাইকেল মার্কার স্লোগানে সংহতি প্রকাশ করে। পরে একইস্থানে এক পথসভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা আতাউর রহমান মঞ্জু হাওলাদার, মো. খোকন সিকদার, শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর যুবলীগ নেতা সোহেল আকন, সোহাগ মল্লিক, বাবুল মোল্লা, বনি আমীন, সহিদ হোসেন, ছাত্রলীগের শীহান পোদ্দার, সাব্বির আকন, হাচিব হাওলাদার, রাহুল আকন, রায়হান আকন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আমির খশরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করতে পারে। আর শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াতে অশান্তি সৃষ্টি করতে পারে এমন মন্তব্য করে সর্বস্তরের মানুষকে সজাগ থাকাতে হবে। এ ছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু করেছে তা বাস্তবায়নের জন্য আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক, পূর্ব বাংলা স্বাধীনের অগ্রদূত মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার সুযোগ্য ছোট ছেলে এই ভাণ্ডারিয়ার কৃতী সন্তান দূরদর্শী বর্ষীয়ান রাজনীতিক, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
এ দিকে পৃথকভাবে গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় শ্রমিক পার্টি জেপি ও উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বাইসাইকেল মার্কার পক্ষে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বর থেকে একটি বিরাট মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সংগঠনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। সেখানে এক পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সভাপতি সাজাহান সরদার, সাধারণ সম্পাদক সাহজাহান হাওলাদার, সহ-সভাপতি মো. মনির হোসেন তালুকদার, কালাম সরদার, মো. ফারুক হোসেন, কবির সরদার, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, জাতীয় যুগ সংহতির উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহআলম সরদার প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য দলের নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে কাজ করার আহ্বান জানান।
