পেশী শক্তিতে নয় জনগণের ভালোবাসায় বিজয়ী হব ---এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:২৯

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশী শক্তিতে নয় বরং জনগণের ভালোবাসায় বিজয়ী হব ইনশাল্লাহ। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহ্বান করেন তিনি। রবিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের সাংসদ নিক্সন চৌধুরীর বাসভবনের গোলঘরে আগামী ২৫ ও ২৬ তারিখের জনসভার প্রস্তুতিমূলক সভায় উপস্থিত শত শত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রায় ৫ শতাধিক আওয়ামী লীগ, বিএনপি’র নেতা-কর্মীসহ প্রবাসীরা নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তার সাথে একাত্মতা প্রকাশ করেন। সাংসদ নিক্সন চৌধুরী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে উন্নয়ন দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে ঠিক তেমনি আমি বঙ্গবন্ধুর দৌহিত্র হিসাবেও ফরিদপুর-৪ আসনে সত্যিকার উন্নয়ন দিয়ে জনগণ তথা ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছি। আমি আশা করি গত ৫ বছর আমি সত্যিকার উন্নয়ন ও মূল্যায়ন জনগণকে উপহার দিয়েছি। জনগণ আগামী ৩০ তারিখে সিংহ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে সকল অপশক্তিকে চিরতরে দূর করবে। আগামী ২৫ ডিসেম্বর চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ ও ২৬ ডিসেম্বর সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভার প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সি, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, হামেরদী ইউপি চেয়ারম্যান শামসুল আলম রাসেল, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুঁইয়া, সাবেক উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, ১০৫৫ মটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা অঞ্চলের সভাপতি আবুল কালাম মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের সভাপতি মতিয়ার রহমান, সাবেক কেএম কলেজের জিএস লাবলু মুন্সি, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, হায়াত মোল্লা প্রমুখ।