ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি প্রদত্ত ‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন এশিয়া ২০১৯’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সম্প্রতি পঞ্চম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০১৯ অনুষ্ঠানে ক্যামব্রিজ আইএফএ-এর সিইও ড. শফিজা আজমী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর নিকট এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন
০০০০০
এখন থেকে বিকাশের মাধ্যমে ডিলারের কাছ থেকে পেমেন্ট সংগ্রহ করবে ওমেরা হোম অ্যাপ্লায়েন্সেস। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ হেড অফিসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইস্ট কোস্ট গ্রুপের নির্বাহী পরিচালক মাসুদুর রহিম এবং বিকাশের হেড অব গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড সেলস মাসরুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন
০০০০
ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী ‘ফিন্যান্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ টুওয়ার্ডস ইমপ্লিমেনটিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’-এর ওপর ট্রেনিং প্রোগ্রাম ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট বিভাগের ৪০ শিক্ষার্থী এ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম প্রোগ্রামের উদ্বোধন করেন
০০০০
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট অ্যান্ড ফিন্যান্সিং শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ডিএমডি খন্দকার আতাউর রহমান, রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্বোধন করেন তরুণ শিল্পোদ্যোক্তা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকার মোহম্মদ শওকত জামিল, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান আরিফ কাদরী, সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান উপস্থিত ছিলেন
