ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন পালিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে গতকাল রবিবার সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির উপজেলা শাখার উদ্যোগে সন্ধ্যায় উপজেলার দলীয় কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া শেষে কেক কাটা হয়। এ সময় জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির যুগ্ম-আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা মো. ইউসুফ আলী আকন, মো. শাহজাহান তালুকদার, মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, পৌর কাউন্সিলর ও জেপি নেতা আব্দুল সালেক তালুকদার, বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, জেপি নেতা মো. নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক বাহাদুর সরদার, জাতীয় শ্রমিক পার্টি জেপির উপজেলা সভাপতি মো. শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম-আহ্বায়ক আফজাল সরদারসহ জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মারুফ হোসাইন।

এর আগে সকালে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজসংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন উপলক্ষ্যে কলেজ অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, কিরন চন্দ্র বসু, উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন লিটন পেশকার, ছাত্রসমাজ জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক শিশির দত্ত, ছাত্রলীগ নেতা আল আমিন সরদার, পৌর ছাত্রলীগের আকিল আহম্মেদ সোহেল প্রমুখ। এছাড়া পৃথকভাবে কলেজ শিক্ষার্থীরা কেক কেটে জন্মদিন পালন করেন। এদিকে ইন্দুরকানীতে জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনসমূহ কেক কেটে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে জন্মদিন পালন করে।