মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রাকিব নামের এক যুবক খুন হয়েছে। নিহত রাকিব আজমনগর গ্রামের চুনু মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আজমনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রেলাইনের পাশে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, রাকিব হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হওয়ার পর রবিবার ভোরে তিন যুবককে ছুরিসহ ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের আভ্যন্তরীণ লেনদেনকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।