চট্টগ্রামে মাথা বিচ্ছিন্ন যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১

চট্টগ্রাম অফিস

নগরীর দেওয়ানহাট ওভার ব্রিজের নিচ থেকে এক যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে রেললাইনের পাশ থেকে বেলাল হোসেন নামের যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অষ্টগ্রামের ফজলুল হকের ছেলে।

জিআরপি থানার এএসআই মিলন জানান, বেলাল হোসেন নামের যুবকের লাশের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।