সুনামগঞ্জ প্রতিনিধি
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার প্রত্যেক জেলায় রেলপথ সম্প্রসারণ করছে। আমরা রেলের এই সংখ্যা অনেক বাড়াব। সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করব। দেশের একমাত্র কংকিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করব। রবিবার দুপুরে সুনামগঞ্জের ছাতকে ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের পূর্ব বিভাগের মহাপরিচালক মো. সামছুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের উপ-পরিচালক (অপারেশন) ধীরেন্দ্র নাথ মজুমদার, জি এম নাসির উদ্দিন, প্রধান প্রকৌশলী সুভক্ত গীন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।
