টাঙ্গাইলে জোড়া খুনের আসামিদের গ্রেফতার ও বিচার দাবি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামের শানু ও একই গ্রামের নওশাদ হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং তাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতদের পরিবারসহ এলাকাবাসী। রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা অভিযোগ করেন, আসামিরা মামলা তুলে নেয়ার জন্য বাদী ও তার পরিবারের লোকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ মার্চ সকালের দিকে একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে শানু ও নওশাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কয়েকজন যুবক। পরে নওশাদের ছোটো ভাই শাহজাহান কবির বাদী হয়ে ১২ জনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।