শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ট্রাকসহ আটক ছয়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরের সুকানগাড়ি ব্রিজ (ফয়েজ মার্ডার ব্রিজ) এলাকায় শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহূত ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।