কদমতলীতে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে সিনথিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে জনতাবাগ এলাকার ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদারের বাড়ির চতুর্থতলা থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, সিনথিয়ার গলায় ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিনথিয়ার স্বজনদের দাবি, মারধরের পর শ্বাসরোধে সিনথিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী নূর মোহাম্মদ ভুঁইয়া তুহিনকে আটক করেছে পুলিশ। জানা যায়, মৃত সিনথিয়া মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আরজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন খানের মেয়ে। তিনি স্বামী তুহিনের সঙ্গে পাঁচতলা বাড়িটির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। আর তুহিন গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার হলদিয়া মরিচিয়া এলাকায়।