বাংলাদেশের পেসার রুবেল হোসেন টেস্ট ক্রিকেটে পাঁচ বছরেরও বেশি সময় বাদে দুই বা তার চেয়ে বেশি উইকেট পেলেন। গতকাল রাওয়াল পিন্ডি টেস্টে তিনি নিলেন তিন উইকেট। অলআউট হওয়ার আগে পাকিস্তান প্রথম ইনিংসে করে ৪৪৫ রান। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক ইনিংসে তিনি সর্বশেষ নিয়েছিলেন দুই উইকেট। এর অর্থ হলো কাগজে কলমে ৫ বছর ২ মাস ১৪ দিন বা ১৯১১ দিন আগে তিনি দুই বা ততোধিক উইকেট নিয়েছিলেন। টেস্টে বেশ কদিন ধরেই অনিয়মিত রুবেলের সাদা পোশাকে সর্বশেষ উইকেট এর আগে এসেছিল ২ বছর ৪ মাস ৩ দিন, অর্থাত্ ৮৫৬ দিন আগে।
