টেস্টে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শেষ সাত ইনিংসের মধ্যে চারটিতেই সেঞ্চুরি করেছেন তিনি। সেঞ্চুরি যে তিনটি ইনিংসে তিনি পাননি তার দুটিতেই আবার ছিল হাফ সেঞ্চরি। গতকাল আউট হওয়ার আগে তিনি করেন ১৪৩ রান। ১৯৩ ডেলিভারিতে ইনিসে ছিল ১৮টি চার ও একটি ছক্কা। শেষ সাত ইনিংসে বাবর আজমের রান যখাক্রমে ১০৪, ৯৭, ৮, ১০২ অপরাজিত, ৬০, ১০০ অপরাজিত ও ১৪৩। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে যেন আবার নতুন করে ব্যাটিংয়ে ঝড় তোলা শুরু করলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
