আফগানিস্তানে গুলিতে দুই মার্কিন সেনাসহ তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক আফগান সৈন্যও রয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয় মার্কিনী ও তিন আফগান সৈন্য। আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্ণেল সোনি লেগেট জানান, আফগান সেনাবাহিনীর পোশাক পর এক ব্যক্তি যৌথ বাহিনীর ওপর গুলি চালান। তিনি জানান, হামলার কারণ জানা যায়নি। এটা ভেতরের কেউ চালিয়েছে না কী বাইরের কেউ জড়িত তা তদন্ত করা হচ্ছে। -রয়টার্স
