করোনা ভাইরাস নিয়ে সহায়তার আশ্বাস দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে মৃতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই মারণ ভাইরাসের মোকাবিলায় সাহায্যেরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও চীনের উহান শহরে আটকে পড়া ৬০০ ভারতীয়কে ফেরত আনতে পারায় চীনকে ধন্যবাদও দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়ার জাম্বো জেট বিমানে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়। -এনডিটিভি
