ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাগলা কুকুরের উত্পাত বেড়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত তিন শিক্ষার্থীকে পাগলা কুকুরে কামড়িয়েছে। তারা হলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আশরাফুজ্জামান পারভেজ, আবু তালেব তারেক এবং চারুকলা বিভাগের ফারিয়া জাবিন। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে জলাতঙ্ক রোগের ভেকসিন না পেয়ে তারা অন্যত্র চিকিত্সা নিচ্ছেন।
