একের ভেতর সব

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫

হুলুনবুড়ি শহর। চীনে অবস্থিত হলেও মঙ্গোলিয়ানদের এলাকা এটি। বিশ্বের কাছে এটি বেশ পরিচিতি শহর শুধু একটি উত্সবকে কেন্দ্র করেই। শীতের এই সময়টায় শ্বেতশুভ্র বরফের ওপরে শুরু হয় জমকালো নাদাম ফেস্টিভ্যাল।

শত বছরের প্রথা মেনে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এ উত্সব। ৪০০ ঘোড়া নিয়ে মার্চ পাস্ট ফেস্ট গ্রাউন্ডে। শত বছরের পুরনো ঐতিহ্য আর সংস্কৃতির এই উত্সব বিশ্বব্যাপী নজর কেড়েছে আলাদাভাবে। এরপর মাইনাস থার্টি ডিগ্রি তাপমাত্রায় শুরু হয় একের পর এক খেলা। বিশেষ ধরনের স্লেজ গাড়ি রেস ও আইস হকি উপভোগের মধ্য দিয়ে দর্শকদের শুরুটা হয় রগরগে। তবে নাদাম ফেস্টের মূল আকর্ষণ নাদাম রেসলিং। একে অপরকে আয়েশি ঢঙে পরাস্থ করতে প্রস্তুত। যা দেখে আপ্লুত আগতরা।

নাদাম ফেস্টের বিশেষ পর্ব ছিল বরফ ছোঁড়াছুড়ি। এতে সব বয়সের মানুষ অংশ নেয়। ঢাল হিসেবে বরফের প্রাচীর টপকে যে যতবার প্রতিপক্ষের গায়ে লাগাতে পারবে। সে তত পয়েন্ট নিয়ে বিজয়ী হবে। সব শেষে ঘোড়া দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হয় মঙ্গোলিয়ানদের ঐতিহ্যবাহী নাদাম ফেয়ার।

ইত্তেফাক/বিএএফ