৯২তম অস্কার মঞ্চে ইতিহাস গড়ল ‘প্যারাসাইট’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৩

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গতকাল বসেছিল অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অস্কারের ৯২তম আসর। প্রতি বছরের শুরুতেই সিনেমার প্রেমীদের চোখ থাকে বিশ্ব সিনেমার সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার মঞ্চের দিকে। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হয় বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। কিছুদিন আগে থেকেই এবারের সেরা সিনেমার পুরস্কার নিয়ে প্রেডিকশ প্রকাশ করা হয়। সেখানে ‘১৯১৭’ সিনেমাটি এগিয়ে থাকলেও মঞ্চে পাল্টে যায় সবকিছু। সবার ধারণাকে পাল্টে দিয়ে অস্কার ইতিহাসে প্রথমবার ইংরেজী সিনেমার বাইরে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতে নেয় ‘প্যারাসাইট’। এমনই বেশকিছু আশ্চর্য হওয়ার মত ঘটনার সঙ্গে শেষ হয় এবারের অস্কার। এবারের আসরের বিভিন্ন ঘটনা নিয়ে বিনোদন প্রতিদিনের এই আযোজন—

ইংরেজী সিনেমার রেকর্ড ভেঙ্গে দিল ‘প্যারাসাইট’

অস্কারের মঞ্চে সেরা সিনেমা নির্বাচনের নাটকীয়তা থাকে মূল ইংরেজী সিনেমাগুলো নিয়ে। এবারের মনোনয়ন পাওয়া সিনেমাগুলো নিয়েও এমনটাই ধারনা ছিল সবার। এমনকি প্রেডিকশন হিসেবেও উঠে এসেছে একাটি মার্কিন সিনেমার নাম। কিন্তু নাটকীয়তাকে ছাপিয়ে গেলো এবারের অস্কার। ইংরেজী সিনেমার রেকর্ড ভেঙ্গে ৯২তম আসরের সেরা সিনেমা এখন ‘প্যারাসাইট’। শুধু তাই নয়, সেরার মুকুট উঠল ছবির পরিচালক বং জুন হোর মাথাতেও। প্রথমবার ইংরাজি ছবির বাইরে কোনও পরিচালককে সেরা হিসেবে বেছে নিল অস্কারের মঞ্চে। এছাড়াও সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা ও সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে ক্যাটাগরিতেও পুরস্কার পায় ‘প্যারাসাইট’।

পুরস্কার নয়, অস্কার মঞ্চে কথা বলা আমার কাছে বেশি সম্মানের:জোয়াকিন ফোনিক্স

‘জোকার’ সিনেমায় অভিনয়ের পর বেশ কয়েকটি পুরস্কার হাতে উঠেছে জোয়াকিন ফোনিক্সের হাতে। তবে শেষ পর্যন্ত অস্কারের পুরস্কার হাতেও এই মঞ্চে কথা বলতে পারবেন তিনি। এমনটা শেষ সময় পর্যন্তও বিশ্বাস করতে পারেননি তিনি। এমনটাই অস্কার মঞ্চে উঠে বলেন জোয়াকিন। পুরস্কার হাতে নিয়ে সবাইকে ধন্যবাদ দিয়েই থেমে থাকলেন না তিনি। জোয়াকিনের কথায় উঠে এল সমাজসচেতনতার বার্তা। তার কথায় উঠে এল ঐক্য, লিঙ্গবৈষম্য ও পশুদের অধিকারের মতো গভীর বিষয়।

অবশেষে হাতে উঠলো অস্কার

হলিউডের শীর্ষ অভিনেতাদের নাম নিলে উঠে আসবে ব্র্যাড পিটের নাম। পুরো বিশ্বে তার অগণিত ভক্ত। অথচ ক্যারিয়ারের ঝুলিতে নেই অস্কার। যদিও প্রযোজক হিসেবে ২০১৪ সালে অস্কার পান তিনি। তবে অভিনয়ে সফলতার শীর্ষ পর্যায়ে গিয়েও অস্কারের আক্ষেপ হয়তো থেকে যেত তার। কিন্তু অস্কারের এবারের আসর স্মরণীয় হয়ে গেলো তার জন্য। ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন হলিউড’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে অস্কারের গ্লোডেন ট্রফি উঠল ব্র্যাড পিটের হাতে। অস্কার মঞ্চে ব্র্যাড বলেন, ‘মাত্র ৪৫ সেকেন্ডে কীভাবে ধন্যবাদ জানাবো জানি না। যার শেষ ভালো, তার সব ভালো। ধন্যবাদ সবাইকে। অভিনযের জন্য এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার স্বপ্নটা পূরণ হলো। অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।’