অস্কারের এবারের মঞ্চে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার জিতেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা প্রযোজিত ‘আমেরিকান ফ্যাক্টরি’। প্রামাণ্যচিত্রটির যৌথভাবে পরিচালনায় ছিলেন স্টিভেন বগনার ও জুলিয়া রাইকার্ট।
ওবামা টুইটারে লিখেছেন, ‘অর্থনৈতিক পরিবর্তনের সময় মানবিক পরিণতি সম্পর্কে এমন জটিল ও মন ছুঁয়ে যাওয়া গল্প বলার জন্য জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন।’ সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোয়ন পায় ‘দ্য কেভ’, ‘দ্য এডজ অব ডেসোক্রেসি’, ‘ফর সামা’, ‘হানিল্যান্ড’। এদের সবগুলোকে পেছনে ফেলে ওবামা দম্পতির প্রযোজিত প্রামাণ্যচিত্র পুরস্কার তুলে নেয়।
