রুপার্ট গোল্ড পরিচালিত জুডি গারল্যান্ড সিনেমায় আমেরিকান প্রয়াত অভিনেত্রী, গায়িকা জুডি গারল্যান্ডের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারের এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন রেনে জেলওয়েগার। এ বিভাগে মনোনীত ছিলেন সিনথিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি), সাওরসে রোনান (লিটল ওম্যান), চার্লিজ থেরন (বম্বশেল)।
