ইউরোপিয়ান বাণিজ্য প্রদর্শনী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৯

টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। গতকাল শুরু হওয়া মেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। টেক্সওয়ার্ল্ড এবং অ্যাপারেল সোর্সিংয়ের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে লেদার ওয়ার্ল্ড প্যারিস। এটি ইউরোপিয়ান বাণিজ্য প্রদর্শনী, যেখানে শুধু চামড়া এবং চামড়া-জাত পণ্য নিয়েই কাজ করা হয়। প্রাণিজ উত্স থেকে হোক বা কৃত্রিম, এই প্রদর্শনীতে কাঁচামাল থেকে সরাসরি ব্যবহার উপযোগী পণ্যের একটি বিশাল সম্ভার থাকে।

বাংলাদেশ ছাড়াও চীন, কম্ব্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক এবং পাকিস্তানও প্রদর্শনীতে অংশ নেয় তাদের পণ্যের বিশাল সম্ভার নিয়ে। প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশের দুইটি ফ্যাশন-শো অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা এবং ৩টায়।—প্রেস বিজ্ঞপ্তি