প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এ এন এম মাহফুজ এবং ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাসুদুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও হস্তান্তর করেন
০০০
স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্প্রতি ‘লিভিং ইসলাম’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য ড. আজনান হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ইসলামিক ব্যাংকিংয়ের গ্লোবাল সিইও রেহান শেখ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়
০০০
অগ্রণী ব্যাংক লিমিটেডকে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি কর্তৃক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম রেমিট্যান্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন
০০০
বাজারে এলো ডিটারজেন্ট পাউডার থেকে দ্বিগুণ কার্যকরী ও এন্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ ‘রে লিকুইড ডিটারজেন্ট’। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এ পণ্যের মোড়ক উন্মোচন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। এ সময় উপস্থিত ছিলেন সান বেসিক কেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার রুহুল এফ তালুকদার সুমন, রে ডিটারজেন্টের হেড অব মার্কেটিং মারুফুর রহমান প্রমুখ।
