টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পক্ষে নানা শ্লোগানে মুখর মাদারীপুর সদরের একাংশ ও রাজৈর উপজেলা নির্বাচনী এলাকা। প্রচার-প্রচারণায় পুরো এলাকা এখন আওয়ামী লীগের দখলে। কিন্তু কোণঠাঁসা হয়ে পড়েছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা। তারা এখন কৌশলে নীরবে প্রচারণা চালাচ্ছে। নৌমন্ত্রী আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের কথা বলে নৌকা মার্কায় ভোট চাইছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন ওয়ার্ড, হাট বাজার ও গ্রামে উঠান বৈঠক করে যাচ্ছেন দিন রাত। বসে নেই নৌমন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, ছেলে আসিব খান, ভাই আজিজুর রহমান শিবু খানসহ অন্যান্য স্বজনরা। তারাও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন।
