স্পোর্টস রিপোর্টার
মার্সেল এয়ারকন্ডিশনার চতুর্থ জাতীয় মহিলা রাগবি চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা। গতকাল সকালে পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে ঠাকুরগাঁও জেলা ১৫-৫ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয়। পুরস্কার বিতরণ করেন সাবেক ক্রীড়াবিদ আলহাজ ফরিদা আক্তার বেগম। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার (ডন)।
তিন দিনব্যাপী এবারের এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি জেলা। সেরা খেলোয়াড় টাঙ্গাইলের আলিসা রহমান। ওয়ালটন গ্রুপ হতে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উত্সাহিত করা হয়।
