গাজায় ইসরাইলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৪

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। রবিবার ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে ৭ জন নিহত হয়েছে। এছাড়া গতকাল সোমবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে আরো ৩ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে হামাসের আল কাশেম ব্রিগেডের এক কমান্ডারও রয়েছে। এর আগে হামাসের রকেট হামলায় এক ইসরাইলি সেনা নিহত ও একজন আহত হয়েছে। ইসরাইল বলছে, ফিলিস্তিনিরা অন্তত ১০০ রকেট হামলা চালিয়েছে। বিমান হামলার পর গাজাজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। উপত্যকার বিভিন্ন স্থানে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। - আল জাজিরা